স্বপ্ন যখন ইউরোপের সেনজেন (Schengen) ওয়ার্ক পারমিট ভিসা

বন্ধরা, আমাদের অনেকের স্বপ্ন আমার উইরোপের সেনজেন দেশে যাব, ওখানে কাজ করব, ইনকাম করেব, সেটেল হব।
তো সেনজেন ভিসা প্রত্যাশি ভাইদের কমন তিনটা প্রশ্নে উন্নত দিবোর চেষ্ট করব আমি আজকের এই আর্টিকেলটিতে। ইউরোপের সিনজেনভু্ত দেশ কয়টি ও কি কি? কোন সেনজেন দেশে বেতন কত পাওয়া যায়? আর বাস্তবে কোন কোন সেনজেন দেশ বাংলাদেশীদের ওয়ার্ক পারিমট ভিসা দেয়?
প্রশ্ন-১: ইউরোপের সিনজেনভু্ক্ত দেশ কয়টি ও কি কি?
প্রতিয়ত নতুন নতুন দেশ সেনজেন অঞ্চলের অন্তরভুক্ত হচ্ছে। যদিও এই পক্রিয়াটা অনেক জটিল ও সময় সাপেক্ষ।

২০২৬ সাল পর্যন্ত ইউরোপের সিনজেন (Schengen) অঞ্চলভুক্ত দেশের মোট সংখ্যা প্রায় ৩০টি।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বুলগেরিয়া ও রোমানিয়া পূর্ণাঙ্গভাবে (স্থলপথসহ) সিনজেন এলাকায় যুক্ত হওয়ায় ও সাইপ্রাস সেনজেন হবার দ্বারপ্রান্তে আসায় এই সংখ্যা প্রায় ৩০-এ পৌঁছেছে। নিচে দেশগুলোর তালিকা দেওয়া হলো-
সিনজেনভুক্ত ২৯টি দেশের তালিকা:
| ক্রম | দেশের নাম | ক্রম | দেশের নাম |
| ১ | অস্ট্রিয়া | ১৬ | লিশটেনস্টাইন |
| ২ | বেলজিয়াম | ১৭ | লিথুয়ানিয়া |
| ৩ | বুলগেরিয়া | ১৮ | লুক্সেমবার্গ |
| ৪ | ক্রোয়েশিয়া | ১৯ | মাল্টা |
| ৫ | চেক প্রজাতন্ত্র | ২০ | নেদারল্যান্ডস |
| ৬ | ডেনমার্ক | ২১ | নরওয়ে |
| ৭ | এস্তোনিয়া | ২২ | পোল্যান্ড |
| ৮ | ফিনল্যান্ড | ২৩ | পর্তুগাল |
| ৯ | ফ্রান্স | ২৪ | রোমানিয়া |
| ১০ | জার্মানি | ২৫ | স্লোভাকিয়া |
| ১১ | গ্রিস | ২৬ | স্লোভেনিয়া |
| ১২ | হাঙ্গেরি | ২৭ | স্পেন |
| ১৩ | আইসল্যান্ড | ২৮ | সুইডেন |
| ১৪ | ইতালি | ২৯ | সুইজারল্যান্ড |
| ১৫ | লাটভিয়া | ৩০ | সাইপ্রাস |
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- বুলগেরিয়া ও রোমানিয়া: দেশ দুটি ২০২৪ সালের মার্চে আকাশ ও সমুদ্রপথে সিনজেনে যুক্ত হলেও, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তাদের স্থল সীমান্তও উন্মুক্ত করে দেওয়া হয়।
- অ-ইউরোপীয় ইউনিয়ন (Non-EU) দেশ: আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড এবং লিশটেনস্টাইন ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হওয়া সত্ত্বেও সিনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
- সাইপ্রাস ও আয়ারল্যান্ড: সাইপ্রাস এখনও পূর্ণ সদস্যপদ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে, আশা করা যায় শিঘ্রই সেনেজেনভু্ত হয়ে যাবে।
প্রশ্ন-২: কোন সেনজেন দেশে বেতন কত পাওয়া যায়?
শুধু দেশের সংখ্যা দেখলে তো হবে যেকোন একটা বা দুটা দেশ তো নির্বাচন করেত হবে। ওয়ার্ক পামিট ভিসায় যারা যায় তাদের উদেদ্শ্যেই হলো কাজ করা ও টাকা বামানো। আমি কোনটাতে গেলে বেশি বেতন পাব সেটা তো আগে দেখতে হবে, আইডিয়া রাখতে হবে।

৩০টি সিনজেন (Schengen) দেশের ২০২৬ সালের আনুমানিক মাথাপিছু জিডিপি (Nominal GDP per capita) এবং ন্যূনতম মাসিক বেতন (Minimum Wage)-এর ভিত্তিতে একটি তালিকা ও র্যাংকিং নিচে দেওয়া হলো।
এখানে দেশগুলোকে তাদের মাথাপিছু জিডিপি-এর ক্রমানুসারে সাজানো হয়েছে (বেশি থেকে কম):
| র্যাংক | দেশের নাম | মাথাপিছু জিডিপি (USD-তে আনুমানিক) | ন্যূনতম মাসিক বেতন (Euro-তে) |
| ১ | লিশটেনস্টাইন | ~$২৪৬,৭০০ | নির্ধারিত নেই |
| ২ | লুক্সেমবার্গ | ~$১৫৪,১০০ | €২,৭০৪ (সর্বোচ্চ) |
| ৩ | সুইজারল্যান্ড | ~$১১৮,২০০ | নির্ধারিত নেই |
| ৪ | আইসল্যান্ড | ~$১০৮,৬০০ | নির্ধারিত নেই |
| ৫ | নরওয়ে | ~$৯৬,৬০০ | নির্ধারিত নেই |
| ৬ | ডেনমার্ক | ~$৮২,৭০০ | নির্ধারিত নেই |
| ৭ | নেদারল্যান্ডস | ~$৭৭,৯০০ | €২,২৯৫ |
| ৮ | সুইডেন | ~$৬৬,১০০ | নির্ধারিত নেই |
| ৯ | অস্ট্রিয়া | ~$৬৫,৬০০ | নির্ধারিত নেই |
| ১০ | বেলজিয়াম | ~$৬৩,৯০০ | €২,১১২ |
| ১১ | জার্মানি | ~$৬৩,৬০০ | €২,৩৪৩ |
| ১২ | ফিনল্যান্ড | ~$৫৯,৭০০ | নির্ধারিত নেই |
| ১৩ | মাল্টা | ~$৫৩,১০০ | €৯৯৪ |
| ১৪ | ফ্রান্স | ~$৫১,৭০০ | €১,৮২৩ |
| ১৫ | ইতালি | ~$৪৫,৯০০ | নির্ধারিত নেই |
| ১৬ | সাইপ্রাস | ~$৪৫,৬০০ | €১,০৮৮ |
| ১৭ | স্পেন | ~$৪০,৬০০ | €১,৩৮১ |
| ১৮ | স্লোভেনিয়া | ~$৪০,২০০ | €১,২৭৮ |
| ১৯ | চেক প্রজাতন্ত্র | ~$৩৮,৪০০ | €৯২৪ |
| ২০ | এস্তোনিয়া | ~$৩৭,২০০ | €৮৮৬ |
| ২১ | লিথুয়ানিয়া | ~$৩৬,২০০ | €১,১৫৩ |
| ২২ | পর্তুগাল | ~$৩৪,০০০ | €১,০৭৩ |
| ২৩ | স্লোভাকিয়া | ~$৩১,০০০ | €৯১৫ |
| ২৪ | পোল্যান্ড | ~$৩০,৭০০ | €১,১৩৯ |
| ২৫ | গ্রিস | ~$২৯,৪০০ | €১,০২৭ |
| ২৬ | ক্রোয়েশিয়া | ~$২৯,৪০০ | €১,০৫০ |
| ২৭ | হাঙ্গেরি | ~$২৮,৩০০ | €৮৩৮ |
| ২৮ | লাটভিয়া | ~$২৮,০০০ | €৭৮০ |
| ২৯ | রোমানিয়া | ~$২৩,৮০০ | €৭৯৫ |
| ৩০ | বুলগেরিয়া | ~$২২,৯০০ | €৬২০ (সর্বনিম্ন) |
প্রশ্ন-৩: বাস্তবে কোন কোন সেনজেন দেশ বাংলাদেশীদের ওয়ার্ক পারিমট ভিসা দেয়?
শুধু বেতন আার দেশ দেখলেই তো হবে না, দেখতে হবে দেশটি আদৌ শবিদেশি শ্রমিকদের ওয়ার্ক পারমিট ভিসা উস্যু করে কিনা।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপাল থেকে যারা সাধারণত সাধারণ শ্রমিক (General Worker) হিসেবে ইউরোপে যেতে চান, তাদের জন্য উত্তর ও পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোর (যেমন: নরওয়ে, সুইজারল্যান্ড, ডেনমার্ক) তুলনায় দক্ষিণ ও পূর্ব ইউরোপের দেশগুলোতে ভিসা পাওয়া তুলনামূলক সহজ।
ওই ৩০টি সেনজেন দেশ থেকে লিশটেনস্টাইন, সুইজারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক বা নেদারল্যান্ডসের মতো দেশগুলো (যেখানে দক্ষিণ এশীয় সাধারণ শ্রমিকদের জন্য সরাসরি ওয়ার্ক পারমিট পাওয়া বেশ কঠিন) বাদ দিয়ে একটি তালিকা নিচে দেওয়া হলো। এই দেশগুলো বর্তমানে নিয়মিত বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে কৃষি, নির্মাণ ও লজিস্টিক খাতে কর্মী নিচ্ছে।
দক্ষিণ এশীয় শ্রমিকদের জন্য জনপ্রিয় সিনজেন দেশগুলোর র্যাংকিং ২০২৬, এখানে দেশগুলোকে ন্যূনতম বেতনের ক্রমানুসারে (বেশি থেকে কম) সাজানো হয়েছে:
| র্যাংক | দেশের নাম | ন্যূনতম মাসিক বেতন (Euro-তে) | প্রধান কাজের ক্ষেত্র (দক্ষিণ এশীয়দের জন্য) |
| ১ | জার্মানি | ~€২,৩৪৩ | নির্মাণ কাজ, লজিস্টিক, ডেলিভারি, মেকানিক |
| ২ | স্পেন | ~€১,৩৮১ | কৃষি (ফল সংগ্রহ), হোটেল ও রেস্তোরাঁ |
| ৩ | স্লোভেনিয়া | ~€১,২৭৮ | ম্যানুফ্যাকচারিং ও নির্মাণ খাত |
| ৪ | ইতালি | ~€১,১০০+ | কৃষি, সিজনাল ওয়ার্ক, হোটেল সার্ভিস |
| ৫ | লিথুয়ানিয়া | ~€১,১৫৩ | ট্রাক ড্রাইভিং, লজিস্টিক ও শিপিং |
| ৬ | পোল্যান্ড | ~€১,১৩৯ | ফ্যাক্টরি কাজ, গুদাম (Warehouse), নির্মাণ |
| ৭ | সাইপ্রাস | ~€১,০৮৮ | কৃষি, নির্মাণ ও ট্যুরিজম |
| ৮ | পর্তুগাল | ~€১,০৭৩ | কৃষি, ডেলিভারি সার্ভিস, ক্লিনিং |
| ৯ | ক্রোয়েশিয়া | ~€১,০৫০ | নির্মাণ কাজ, পর্যটন, ওয়েটার |
| ১০ | গ্রিস | ~€১,০২৭ | কৃষি ও সিজনাল লেবার |
| ১১ | মাল্টা | ~€৯৯৪ | হোটেল, রেস্তোরাঁ ও ক্লিনিং |
| ১২ | চেক প্রজাতন্ত্র | ~€৯২৪ | অটোমোবাইল ফ্যাক্টরি ও মেকানিক্যাল কাজ |
| ১৩ | স্লোভাকিয়া | ~€৯১৫ | ফ্যাক্টরি ও ইলেকট্রনিক্স অ্যাসেম্বলি |
| ১৪ | এস্তোনিয়া | ~€৮৮৬ | ফুড প্রসেসিং ও ডেলিভারি |
| ১৫ | হাঙ্গেরি | ~€৮৩৮ | ফ্যাক্টরি হেল্পার ও নির্মাণ শ্রমিক |
| ১৬ | রোমানিয়া | ~€৭৯৫ | নির্মাণ কাজ (Construction), গার্মেন্টস |
| ১৭ | লাটভিয়া | ~€৭৮০ | খাদ্য প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং |
| ১৮ | বুলগেরিয়া | ~€৬২০ | নির্মাণ ও ম্যানুফ্যাকচারিং |
এই দেশগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্য:
- নির্মাণ ও ভারী যন্ত্রপাতি (Construction): ক্রোয়েশিয়া এবং পোল্যান্ডে বিশাল নির্মাণ প্রকল্প চলছে। তাই যারা এক্সক্যাভেটর বা হেভি ইকুইপমেন্ট অপারেটর হিসেবে দক্ষ, তাদের জন্য এই দেশগুলোতে বেতন সাধারণ শ্রমিকের চেয়ে অনেক বেশি হয়।
- সহজ ভিসা প্রসেস: পর্তুগাল এবং মাল্টা, গ্রিস বর্তমানে দক্ষিণ এশীয়দের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করার ক্ষেত্রে বেশ নমনীয়। এছাড়াও বুলগেরিয়া ও রোমানিয়াতে বর্তমানে বাংলাদেশি ও ইন্ডিয়ান শ্রমিক যাচ্ছে।
- ইতালি (Flussi Decree): ইতালি প্রতি বছর একটি নির্দিষ্ট সংখ্যক (কোটা) বিদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দেয়, যা দক্ষিণ এশীয়দের জন্য ইউরোপে প্রবেশের অন্যতম বড় সুযোগ।
–মোঃ মুন্না হোসেন, বগুড়া, বাংলাদেশ



